News71.com
 Bangladesh
 20 Nov 16, 01:50 PM
 241           
 0
 20 Nov 16, 01:50 PM

প্রতিবন্ধীদের কল্যাণে সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ।। প্রকৌশলী এনামুল হক এমপি

প্রতিবন্ধীদের কল্যাণে সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ।। প্রকৌশলী এনামুল হক এমপি

নিউজ ডেস্ক: বক্তারা এখানে এক আলোচনায় প্রতিবন্ধীদের যথাযথ পুনর্বাসনের জন্য সামাজিক ও পারিবারিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। তারা বলেন, প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা রক্ষায় তাদের মৌলিক অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি উভয় সংস্থাসমূহের যৌথ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।


তারা প্রতিবন্ধীদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেন ও প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রতিবন্ধী-বান্ধব প্রতিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।
জেলার বাগমারা উপজেলার খাদ্যকৈরে একটি স্কুল ও কলেজ উদ্বোধনকালে বক্তারা গতকাল এ কথা বলেন। আলোচনা সভার প্রধান অতিথি প্রকৌশলী এনামুল হক এমপি বলেন, তারা সমাজের বোজা নয়।


তিনি বলেন, তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ও তাদের কল্যাণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকল মহলের জনগণের এগিয়ে আসা উচিত।

সমাজ কর্মী বয়েন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ভবনগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক ও কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।

সংসদ সদস্য এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সঠিক পুনর্বাসন ও পরিবারের ইন্ট্রিগ্রেশনে বিশ্বাস করেন। তিনি তাদের চিকিৎসা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এনামুল হক ধনী শ্রেণীর জনসাধারণকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন