নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার উপজেলার ফুটারচক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে আটটায় ওই গ্রামের কামাল মিয়ার স্ত্রী তার শিশু মেয়েকে ঘরে রেখে তার ছেলেকে খুঁজতে বের হন। এ সময় শিশুটির চিৎকারে তার মা দৌঁড়ে ঘরে ঢুকে পাশের বাড়ির রুবেলকে দেখতে পান। এ সময় তাকে ধাক্কা দিয়ে রুবেল পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অভিযুক্তের বাড়িতে কাউকে পাওয়া যায় নাই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।