News71.com
 Bangladesh
 20 Nov 16, 02:54 PM
 308           
 0
 20 Nov 16, 02:54 PM

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ইকোর্পাকের পাশে সয়দাবাদ এলাকায় পার্বতীপুর থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এরপর থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ ইকবাল জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ট্রাফিক অফিসার শওকত জামিল জানান, রিলিফ ট্রেন পৌঁছার পর বগি সরিয়ে লাইন সচল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন