নিউজ ডেস্ক: সাহসিকতার জন্য মাদার তেরেসা মেমোরিয়াল পুরস্কার পাচ্ছেন গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ফারাজ হোসেন। রবিবার মুম্বাইয়ে তার পরিবার এই পুরস্কার গ্রহণ করবেন।
চলতি মাসের ৭ তারিখে মাদার তেরেসা পুরস্কারের জন্য ফারাজ আইয়াজ হোসেনের নাম ঘোষণা করে হারমনি ফাউন্ডেশন। মুম্বাইয়ে সাহারের জেডব্লিউ ম্যারিয়টে তার পুরস্কার তুলে দেয়া হবে।
রবিবার ফারাজ হোসেনের মা-বাবার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথমবারের মতো এবারই মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। নোবেলজয়ী মাদার তেরেসার স্মরণে ২০০৫ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবারে ১২তম পুরস্কার দেয়া হবে।
ফারাজ আইয়াজ হোসেন ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলায় প্রাণ হারান।