News71.com
 Bangladesh
 20 Nov 16, 02:57 PM
 291           
 0
 20 Nov 16, 02:57 PM

ঝালকাঠি-১ আসনের এমপি ফজলুল হক হারুনের বিরুদ্ধে প্রতারণার মামলা, সমন জারি

ঝালকাঠি-১ আসনের এমপি ফজলুল হক হারুনের বিরুদ্ধে প্রতারণার মামলা, সমন জারি

নিউজ ডেস্ক: ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ফজলুল হক হারুনের (বিএইচ) বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণা মামলার সমন জারি করেছে ঢাকার সিএমএম আদালত।

রবিবার সিএমএম কোর্টে ব্যবসায়ী মো. খলিলুর রহমান বাদী হয়ে এ সংক্রান্ত একটি প্রতারণার মামলা দায়ের করলে বিচারক মাহমুদুল হাসান তার বিরুদ্ধ সমন জারি করেন। এবং মামলার পরবর্তী দিন আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এসএন শওকত হোসেন মিয়া।
 
উল্লেখ্য, বাদী খলিলের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ফজলুল হক তার কাছ থেকে বিভিন্ন সময় নগদ টাকা ঋণ গ্রহণ করেন। যার পরিমাণ এক কোটি টাকা। কিন্তু ফজলুল হক টাকা না দিয়ে ওই অংকের চেক প্রদান করেন। যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন