নিউজ ডেস্ক: ফরিদপুর পৌরসভার পশ্চিম আলিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মো. হৃদয় ঠাকুর জেলা সদর উপজেলার শ্যাম সুন্দরপুরের ইউনুস ঠাকুরের ছেলে। এবং শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুর থেকে রাজবাড়ীগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় ওইছাত্র রেলের উপর বসে থাকা এক পাগলকে রক্ষা করতে এগিয়ে যায়। এ সময় পাগলকে বাঁচাতে সক্ষম হলেও ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।