News71.com
 Bangladesh
 20 Nov 16, 03:19 PM
 277           
 0
 20 Nov 16, 03:19 PM

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।। মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫ জন

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।। মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫ জন

নিউজ ডেস্ক: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ১২৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

আজ রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।

বেলা দুইটায় নুরুজ্জামান তালুকদার জানান, মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তাঁর পিএ আবুল হোসেন, বিএনপি থেকে সুলতান মাহমুদ, কল্যাণ পার্টি থেকে রাশেদ চৌধুরী, এলডিপি থেকে কামাল প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মাহবুবুর রহমান ইসমাইল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন