
নিউজ ডেস্ক: আর্থিকভাবে টেকসই পদ্ধতি তৈরিতে ভারতের টাটা ট্রাস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেসের (ওয়াইএসবি) সঙ্গে যুক্ত হয়েছে।
জানা যায়, প্রতিষ্ঠান দুটি আইসিএটি (ইন্ডিয়ান কর্পোরেট অ্যাকশন ট্যাংক) নামে একটি যৌথ কার্যক্রম হাতে নিয়েছে।
ওয়াইএসবি ও টাটা ট্রাস্ট-এর একত্রে হওয়ার উদ্দেশ্য হলো, বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা, পুষ্টি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামাজিক বাণিজ্য সৃষ্টিতে উৎসাহিত করা। ওয়াইএসবি ও টাটা ট্রাস্টের এই যৌথ কার্যক্রম আগামী এক বছর ধরে চলবে।