
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের ২ নম্বরের একটি সড়কের প্রায় ৩০ ফিট দীর্ঘ জায়গাজুড়ে ধসের সৃষ্টি হয়েছে । আজ শুক্রবার বিকালে গুলশান লেকসংলগ্ন ৫৫ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির সামনের রাস্তার একটি অংশ দেবে যায় বলে গুলশান থানার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন। ঐ সড়কে লেকের পাশের অংশে সংস্কার কাজ চলার সময় প্রায় ২৫/৩০ ফুট দীর্ঘ একটি অংশ দেবে যায়।ধসে যাওয়া স্থানে বালু ভরাটের কাজ চলছে। ঐ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে।নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন বলেন, বেলা ৩টা ২২ মিনিটের দিকে তারা ধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে টিম পাঠিয়েছেন।