News71.com
 Bangladesh
 20 Nov 16, 05:34 PM
 322           
 0
 20 Nov 16, 05:34 PM

নেতৃত্বের প্রতি অনুগত থাকতে হবে: সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে রাষ্ট্রপতি আবদুল হামিদ

নেতৃত্বের প্রতি অনুগত থাকতে হবে: সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে তাদের গৌরব সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রবিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
 
এতে রাষ্ট্রপতি বলেন, 'আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। ফলশ্রুতিতে আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন ত্বরান্বিত হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ আমরা বিজয় অর্জন করি।'
 
দিবস উপলক্ষে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন