News71.com
 Bangladesh
 20 Nov 16, 05:36 PM
 302           
 0
 20 Nov 16, 05:36 PM

'শিগগিরই এসএমই নীতিমালা ঘোষণা হবে'।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

'শিগগিরই এসএমই নীতিমালা ঘোষণা হবে'।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পখাতের দক্ষতা বাড়াতে খুব শিগগিরই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্পের আওতায় একটি যুগোপযোগী এসএমই নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।
 
রাজধানীর একটি হোটেলে শনিবার ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত 'ইন্ট্রিগ্রেটেড সাপোর্ট টু পভার্টি এন্ড ইনইকুয়ালিটি রিডাকশন থ্রু এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট' (বাংলাদেশ ইন্সপায়ার্র্ড) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
 
বাংলাদেশ ইন্সপায়ার্ড প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ,বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এবং প্রকল্পের টিম লিডার আলী বক্তৃতা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন