News71.com
 Bangladesh
 21 Nov 16, 10:18 AM
 286           
 0
 21 Nov 16, 10:18 AM

'বিদেশি চ্যানেল ডাউনলিংকের বিষয়ে আইনের প্রয়োগ হবে'।। তথ্যমন্ত্রী ইনু

'বিদেশি চ্যানেল ডাউনলিংকের বিষয়ে আইনের প্রয়োগ হবে'।। তথ্যমন্ত্রী ইনু

নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'বিদেশি চ্যানেল ডাউনলিংকের বিষয়ে আইন ও সরকারি বিধি-বিধানের প্রয়োগ নিশ্চিত করা হবে।'

রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত সংগঠন মিডিয়া ইউনিট'র প্রতিনিধিদের সাথে সাক্ষাতকালে মন্ত্রী এ কথা বলেন।
 
বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো সম্পর্কে মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, 'বিদেশি চ্যানেল ডাউনলিংকের বিষয়ে আইন ও সরকারি বিধি-বিধানের প্রয়োগ নিশ্চিত করা হবে এবং অন্যান্য দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে।'
 
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব (টিভি) মোঃ নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার এবং মিডিয়া ইউনিটির সদস্য-সচিব দেশ টিভি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির সালমান এফ রহমানসহ কয়েকজন সদস্য বৈঠকে যোগ দেন। 
 
তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন