
নিউজ ডেস্ক: দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে নিবেদিত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনাবিবাসে সশস্ত্র বিভাগে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, অসাধারণ কর্ম তৎপরতার ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণ ও সর্বভৌমত্ব রক্ষাসহ জাতির যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সব সদস্য নিবেদিত থাকবেন, এটাই আমার প্রত্যাশা।
শুধু দেশেই নয়, বর্হিবিশ্বেও শসস্ত্র বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।