News71.com
 Bangladesh
 22 Nov 16, 11:33 AM
 265           
 0
 22 Nov 16, 11:33 AM

পুরোনো ঢাকায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, আটক ১

পুরোনো ঢাকায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, আটক ১

নিউজ ডেস্ক: পুরোনো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি মার্কেটে ‍অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে র‍্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এ ওষুধ জব্দ করা হয়। এ সময় আদালত নকল ওষুধ মজুতের অপরাধে চারজনকে তিন লাখ টাকা করে জরিমানা করেন ও একজনকে আটকের নির্দেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, চারটি গোডাউন থেকে নকল ও অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে। প্রায় দুই ট্রাক পরিমাণ এই ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় নামীদামি কোম্পানির ওষুধ নকল করার অপরাধে মাসুদুল আলম নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন