News71.com
 Bangladesh
 11 Mar 16, 08:32 AM
 734           
 0
 11 Mar 16, 08:32 AM

রাজধানীর কুড়িলে বাসের ধাক্কায় ১ ভ্যানচালক নিহত ।।

রাজধানীর কুড়িলে বাসের ধাক্কায় ১ ভ্যানচালক নিহত ।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে কুড়িল এলাকায় বাসের ধাক্কায় পান্নু শিকদার (৫০) নামে এক ভ্যানচালক মারা গেছেন। আজ বিকেল ৪টার সময় কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পান্নুর বাড়ি মাদারীরপুর সদর উপজেলার খোয়াশপুর গ্রামে। তিনি খিলগাঁওয়ের তালতলা এলাকায় বসবাস করতেন।ভ্যান চালিয়ে তার সংসার চলত।

তার স্ত্রী রাশিয়া বেগম বলেন, দুপুরে পান্নু ভ্যান চালিয়ে খিলগাঁও তালতলা থেকে উত্তরায় যাচ্ছিলেন। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে পৌঁছালে পিকনিকের একটি বাসের ধাক্কায় পান্নু গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিক ভর্তি করে, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) শাহিন আলম রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন