
নিউজ ডেস্ক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব-এডিটর শামীমা ইয়াসমিনের বাবা হাজী শাহাবুদ্দীন মোল্লা আজ সকালে মোহাম্মদপুরে তার ছোট ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিলো ৯০ বছর।
পরিবার সূত্র জানায়, তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। হাজী শাহাবুদ্দীন প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ঢাকায় বিকেলে তার নামাজে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বিদ্যাবাগিশ গ্রামে নেয়া হবে। আগামীকাল ফজরের নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।