News71.com
 Bangladesh
 22 Nov 16, 05:20 PM
 323           
 0
 22 Nov 16, 05:20 PM

খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে ।। জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার

খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে ।। জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার

নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি অভিযোগ করে বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সশস্ত্র জঙ্গিবাদের আশ্রয়দাতা, সমর্থক, উৎপাদক, পুনরুৎপাদক ও রক্ষাকর্তা।


স্থানীয় কমিউনিটি সেন্টারে গতকাল এক রাউন্ড টেবিল বৈঠকে শিরিন বলেন, বিএনপি অব্যাহতভাবে এবং বারবার প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধী ‘তেঁতুল হুজুর’ এবং জঙ্গিবাদের সহযোগী।

জাসদ জেলা শাখার উদ্যোগে ‘জঙ্গিবাদ নির্মূল, জঙ্গিদের সহযোগীদের বয়কট এবং তাদের বিচারের আইনী কাঠামো তৈরি’ বিষয়ক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জাসদ জেলা শাখার সভাপতি আজিজুর রহমান।

জাসদ স্থায়ী কমিটির সদস্য এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিউর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত রাঙা, গীতিকার আসফা সেলিম, সাংবাদিক ওয়াদুদ আলী, আফতাব হোসেন এবং আবু তালেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মফিজুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা নবী উল্লাহ পান্না প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন