News71.com
 Bangladesh
 22 Nov 16, 05:21 PM
 305           
 0
 22 Nov 16, 05:21 PM

আগামী বৃহষ্পতিবার আমেরিকান দূতাবাসের অফিসসমূহ বন্ধ থাকবে

আগামী বৃহষ্পতিবার আমেরিকান দূতাবাসের অফিসসমূহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক: কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬ থেকে ২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন