
নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ রাত পৌনে ৮টার দিকে ওই এলাকার ১২৬/১,কাজী ভবনের ৭ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৮ তলা ভবনের ৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি । বিস্তারিত আসছে....