News71.com
 Bangladesh
 22 Nov 16, 05:26 PM
 330           
 0
 22 Nov 16, 05:26 PM

শিল্প উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ

শিল্প উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক: শিল্পায়ন প্রক্রিয়ায় উদ্বুদ্ধ প্রকৃত উদ্যোক্তাদের গতিশীলতার জন্য শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ প্রশিক্ষণ অনিবার্য।


গ্রামীণ ও শহরে উভয় এলাকার অর্থনীতি ত্বরাম্বিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উন্নয়নে আরো উৎসাহিত করা গুরুত্বপূর্ণ।

রাজশাহী নগরীর স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে গতকাল অনুষ্ঠিত তিন দিনব্যাপী শিল্প উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্প সহায়তা কেন্দ্র (আইএসি) প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে এসএমইর ৬২ জন উদ্যোক্তা অংশ নেচ্ছেন।

আইএসির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আঞ্চলিক বিসিকের বিশেষজ্ঞ জামির উদ্দীন। বক্তারা বলেন, (বিসিক) প্রশিক্ষণের মাধ্যমে আতœকর্মসংস্থান সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ উদ্যোক্তারা শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূরীকরণসহ দেশকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিতে অবদান রাখবে। বিসিক চলতি অর্থ বছরে রাজশাহীর ১৭৫ জনসহ ৬৪ জেলার আট হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিবে।


সভায় বিসিকের কার্যক্রম ও অবদান, শিল্পনীতি ও আইন কানুন, শিল্প ঋণ ও ব্যবস্থাপনা, কর, ভ্যাট ও প্লট বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন