
নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক সংবাদ ও জনকণ্ঠের সাবেক চিত্রশিল্পী প্রবীর দাশ গুপ্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় আমেরিকার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আজ এক শোকবার্তায় প্রবীর দাশ গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত চিত্রশিল্পীকে হারালো।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।