
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুল ছাত্রী মোছা: ফাতেহা (১৫) প্রাইভেট পড়তে এসে অপহ্ণত হয়েছেন। অপহ্ণত স্কুর ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মোহাম্মদ আলী (কাচা মিয়া)’র মেয়ে। অপহরেণের পর ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ জানা যায়, মোছা: ফাতেহা প্রাইভেট পড়তে আসলে একই ইউনিয়নের পাশ্ববর্তী চাঁনপুর (কদমতলী) গ্রামেরে সুবোধ করের বখাটে ছেলে সুশান্তকর (২০) এর সহযোগীতায় তার ভাই প্রশান্ত কর (১৮) রাস্তা থেকে গাড়ি দিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অনেক খুজা-খঁজির পর স্কুল ছাত্রীর কোন সন্ধান না পেয়ে প্রশান্ত কর ও সুশান্ত কর কে আসামী করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাং-১০, (তারিখ-২০.১১.’১৬)। মুসলমান স্কুল ছাত্রী কে হিন্দু ভখাটে অপহরণের ঘটনায় ছাত্রীর পরিবারসহ জামালগঞ্জের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ বিরাজ করছে। জামালগঞ্জ সম্প্রতীময় উপজেলা হলেও দ্রুত গতিতে অপহ্ণত ছাত্রীকে উদ্ধার না করা হলে যে কোন সময় হিন্দু-মুসলীমের মধ্যে সংঘর্ষের চরম আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন, অপহ্ণতস্কুল ছাত্রী ও আসামীদের খুঁজকরা হচ্ছে। সন্ধান পেলেই দ্রুত উদ্ধার করা হবে।