News71.com
 Bangladesh
 23 Nov 16, 12:21 PM
 301           
 0
 23 Nov 16, 12:21 PM

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

নিউজ ডেস্ক: সাতক্ষীরার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহত তুহিন হোসেন (৪২) জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যকর্মী ছিলেন। তিনি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের আবদুর রউফের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) মোমিনউদ্দিন জানান, বুধবার সকাল নয়টায় তুহিন মোটরসাইকেলে করে সাতক্ষীরায় আসছিলেন। সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা দরগাহের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তুহিন। পুলিশ স্থানীয়দের সহায়তা বাসটি আটক করেছে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুহিনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন