
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ, প্রতিনিধি : আইনশৃস্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক, চোরাচালান, চাঁদাবাজি , বালি পাথর লুট, যৌন হয়রানী এবং মহল বিশেষ মিত্যা মামলা দায়ের করিয়ে নিরীহ লোকজনকে হয়রানী বন্ধে সমাজের সর্বস্থরের লোকজনকে এগিয়ে আসার আহবান জানিয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওপেন হাউস ডে ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে ওপেন হাউস ডে’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ (সদর সার্কেল) সুপার শ্রী কানন কুমার দেবনাথ । থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের সভাপতিত্বে বুধবার দুপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, ফাঁড়ি ইনচার্জ এসআই চম্পক ধাম, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। ওপনে হাউস ডে’র আলোচনা সভা শেষে সিনিয়র সহকারি পুলিশ সুপার সাংবাদিকদের সাথে এক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার,তাহিরপুর ও সিএএন বাংলাদেশ.কম’র সুনামগঞ্জের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক এমএ রাজ্জাক, সাজ্জাদ হোসেন শাহ, আবুল বাশার খাঁন নয়ন, মো. আলম শেখ, পরশমণি আহমেদ ফরহাদ, মোসাদ্দেক হোসেন, মো. নজরুল ইসলাম, জহুরুল ইসলাম জনিক, শিব্বির মল্লিক লিয়ন, গাজী মো: রিয়াজ উদ্দিন, মিলাদুর রহমান, রাহাদ হাসান মুন্না, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক শফিকুল মল্লিক, স্বজন অর্থ বিষয়ক সম্পাদক ডা. মিলাদুর রহমান, স্বজন সাখাওয়াত হোসেন সাগর, সুমন, মহিবুর রহমান, আনিস, সমাজ সেবক সোহাগ আহমেদ প্রমুখ।