News71.com
 Bangladesh
 24 Nov 16, 12:10 PM
 353           
 0
 24 Nov 16, 12:10 PM

সরকারি কর্মচারী গ্রেফতারে অনুমতি লাগবে না দুদকের

সরকারি কর্মচারী গ্রেফতারে অনুমতি লাগবে না দুদকের

নিউজ ডেস্ক: সরকারি কর্মচারী আইন চূড়ান্ত আজ উঠবে মন্ত্রিসভায় চাকরি থেকে যে কোনো সময় ইস্তফা দেওয়া যাবে * সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগে ১০ শতাংশের কোটা পুনর্বহাল কারো অনুমতি ছাড়াই যে কোন সরকারি কর্মচারীকে (প্রজাতন্ত্রের কর্মচারী বলতে কর্মকর্তাদেরও বোঝায়) গ্রেপ্তার করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৪ সালের দুদক আইনের এ সুযোগ তারা ব্যবহার করতে পারবে। তবে দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত অভিযোগের জন্য দায়ের করা ফৌজদারী মামলায় আদালত কর্তৃক অভিযোগ গৃহীত হওয়ার আগে কোন কর্মচারীকে গ্রেফতার প্রশ্নে সরকারের পূর্বানুমোদন লাগবে। এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগে সচিব পদের ক্ষেত্রে মোট সংখ্যার দশ শতাংশের বেশি নিয়োগ করা যাবে না। তবে নিয়মিত নিয়োগযোগ্য কর্মচারীরা চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন না। 

সাত বছর ধরে প্রক্রিয়া শেষে ওইসব বিধান রেখে ‘সরকারি কর্মচারী আইন-২০১৬’ চূড়ান্ত করা হয়েছে। আজ অনুষ্ঠেয় মন্ত্রিসভায় বৈঠকের আলোচ্যসূচিতে আইনটি উত্থাপনের জন্য নির্ধারিত রাখা হয়েছে। প্রস্তাবিত এই আইনে চাকরির ২৫ বছর পূর্তিতে বাধ্যতামূলক এবং কোনো কর্মচারীর স্বেচ্ছায় অবসরের বিধানের সঙ্গে যে কোনো সময়ে একজন কর্মচারী কর্মত্যাগ করতে পারবেন মর্মে নতুন বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনে এ সুযোগ নেই।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন