News71.com
 Bangladesh
 24 Nov 16, 04:30 PM
 330           
 0
 24 Nov 16, 04:30 PM

হাওরাঞ্চলে পুষ্টির চাহিদা পুরন করতে হবে ।। ড. বদিউল

হাওরাঞ্চলে পুষ্টির চাহিদা পুরন করতে হবে ।। ড. বদিউল

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন, হাওরাঞ্চলে পুষ্টির চাহিদা পুরন করতে হবে। এ জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্টান, সাংবাদিক ও অভিভাবক বৃন্দ সচেতন হলেই ইহা সম্ভব হবে বলে আশা করি। আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ও সর্বক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। নির্বাচন কমিশন নির্দলীয়ভাবে জেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে, যা স্থানীয় সরকার নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নয়। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ বিষয়ে তৃণমূলে প্রচারাভিযান প্রকল্পের অবহিতকরণসভায় তিনি এসব কথা বলেন। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও গেইন সংস্থার সহযোগীতায় অবহিতকরন সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান সামছুল আলম (ঝুনুমিয়া)’র সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম’র সঞ্চালনায়। অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইফসুফ আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, গেইন সংস্থার প্রতিনিধি সৈয়দ মুসতাসিন রেজুয়ান, হবিগঞ্জ জেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুঁইয়া, সমবায় কর্মকর্তা ইসামঈল, সুধী ও সমাজ সেবক জহিরুল হক তালুকদার, ব্যবসায়ী পক্কজ পাল চৌধুরী, উদীচী সভাপতি মো. আকবর হোসেন, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, মো. হাবিবুর রহমান, বাপ্পী বর্মন, মহিলা পরিষদের সভাপতি আয়শা সিদ্দিকা, নারী নেত্রী দেবশ্রী পাল চৌধুরী, নারী নেত্রী শারমীন সুলতানা, শিক্ষক আলী আমাজাদ, সমাজ সেবক ও ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন