News71.com
 Bangladesh
 24 Nov 16, 04:34 PM
 287           
 0
 24 Nov 16, 04:34 PM

সুনামগঞ্জে শাবি শিক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

সুনামগঞ্জে শাবি শিক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

সাইফ উল্লাহ, প্রতিনিধি, (সুনামগঞ্জ) : খাস জমির পাবার আগাম ষড়যন্ত্র হিসাবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীকে সুনামগঞ্জের তাহিরপুরের এক মামলায় জড়িয়ে অহেতুক হয়রানীর করার অভিযোগ উঠেছে। মামলার সুত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের লাকমা গ্রামে খাঁস জমির দখল ও বন্দোবস্থ পেতে আগাম ষড়যন্ত্র ও বাঁধা দূর করতে গিয়ে জমিজামা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩০ অক্টোবর সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে প্রতিপক্ষের লোকজন একটি মামলায় পরিবারের অন্যান্যদের সাথে শাবির ওই শিক্ষার্থীকেও আসামী করে। মামলায় লাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আনছারি ছেলে রতন মিয়া ও শাবিপ্রবির পিএমই ডিপার্টমেন্টের ২য়বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ফখর উদ্দিনকে। এজাহারে গত ২৫ অক্টোবর ঘটনায় লাকমা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রমজান আলী উল্যেøখ করে আব্দুস সামাদ আনছারী, তার দু’ছেলে ছেলে রতন ও ফখর উদ্দিনকে সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাদীপক্ষের উপর আক্রমন করেন বলে অভিযোগ আনেন।’
এ ব্যাপারে বাদী রমজান আলীর বক্তব্য জানতে মুঠোফোনে বৃুহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের বলেন, আমি এক কেদার(৩০) শতক খাস জমির বন্দোবস্থ পাইবার লাগি আবেদন করছি, এখনো কাগজ পত্র পাইনি’ ওই জমিডা আনছারী মাষ্টার নিবার লাগি দিতাছে না, ঘটনার দিন ফখর উদ্দিন ছিল না বা আমার ওপর হামলা করতে আসেসি, আমার বড় ভাই উজ্জত আলীর কথায় আমি ফখর উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করছিলাম , এই কাজডা আমার ভালা হয়নি” । সে আরো বলে যা হইবার তো অইছেই, এখন আমি আদালতে গিয়া ফখর উদ্দিনে নাম কাটাইয়া (বাদ) দিয়া আইমু।’
থানার ওসি নন্দন কান্তি ধর যুগান্তরকে বলেন, আদালত থেকে মামলার কপি এখনো থানায় আসেনি, আসলে সুষ্ঠ তদন্ত করে দেখব যদি হয়রানীর উদ্দেশে মিত্যা মামলা দেয়া হয়ে থাকে তবে বাদীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেন পাঠিয়ে আইন ব্যবস্থা নেয়ার সুপারিশ করব।’এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড.এম ফরহাদ হাওলাদার জানান, যে তারিখে ঘটনার বিবরণ দেয়া হয়েছে, সেদিন তো ফখর উদ্দিন ডিপার্টমেন্টের নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলো এবং এটেন্ডেনস সীটেও তার উপস্থিতির স্বাক্ষর রয়েছে।’ তাহলে সিলেট থেকে কথকন কীভাবে গিয়ে ওই হামলায় শাবির এই মেধাবী শিক্ষার্থী সম্পৃক্ত হল তা আমার বোধগম্য নয়,বিষয়টি মিথ্যাচার ও হয়রানিমুলক ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন