News71.com
 Bangladesh
 12 Mar 16, 01:29 AM
 715           
 0
 12 Mar 16, 01:29 AM

সুখবর !! ভবিষ্যতে ঘরে বসে ক্লাস করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।।

সুখবর !! ভবিষ্যতে ঘরে বসে ক্লাস করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।।

নিউজ ডেস্কঃ গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলন কেন্দ্রে (টিএসসি) জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রযুক্তির শক্তি দুরন্ত। সেই দুরন্ত অতিক্রম করে আরও সামনে এগিয়ে যাচ্ছি আমরা। আর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ঘরে বসে যে কোনো শিক্ষার্থী করতে পারবে এমন সুবিধা দিতে সক্ষম হবে প্রযুক্তি।

উপাচার্য বলেন, ‘প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তি নানাভাবে কাজে লাগাচ্ছে। প্রোগ্রামিং প্রতিযোগিতা,গেমিং তৈরি জমজমাট আয়োজনেও ।

সকালে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, ২০২১ সালে ৫ বিলিয়ন ডলার আইটি পণ্য রফতানি করবে বাংলদেশ। আর এক মিলিয়ন তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার কালিয়াকৈরসহ সারা দেশে ১২টি আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে। একটি নিদির্ষ্ট পরিকল্পনা সামনে রেখে আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ২০২১ সালে ওয়ার্ল্ড কংগ্রেস আইটির বাংলাদেশ হোস্ট কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আইটি ক্ষেত্রে নতুন মাত্রা পাবে। ২০২১ সালে মাইক্রোসফটসহ বিশ্বের যত বড় বড় আইটি প্রতিষ্ঠান আছে, তাদের প্রধানরা বাংলাদেশে আসবেন, আমাদের সহযোগিতা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন