News71.com
 Bangladesh
 25 Nov 16, 11:48 AM
 323           
 0
 25 Nov 16, 11:48 AM

আশুলিয়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত

আশুলিয়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক: সাভার ডিইপিজেড হাসিম প্লাজার সামনে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সকালে ওই বৃদ্ধ হাসিম প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন