
নিউজ ডেস্ক: দিনাজপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, ৩৮০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, ১৫৫ লিটার চোলাই মদ ও ২ দশমিক ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য মো. রাশেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে ১৬টি মামলা দায়েরের প্রস্ততি চলছে।