News71.com
 Bangladesh
 25 Nov 16, 01:54 PM
 307           
 0
 25 Nov 16, 01:54 PM

'দেশকে অন্ধকারে নিতে একটি গোষ্ঠী অপরাজনীতিতে মেতেছে'।। ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক

'দেশকে অন্ধকারে নিতে একটি গোষ্ঠী অপরাজনীতিতে মেতেছে'।। ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'মানুষ যখন ন্যায় ও আলোর পথে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী সমাজ ও দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার অপরাজনীতিতে মেতে উঠেছে।'

তিনি বলেন, 'এ অপরাজনীতি প্রতিরোধে আমাদের আলোকিত মানুষ গড়ে তুলতে হবে।' এ জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।
 
শুক্রবার সকালে টিএসসি মিলনায়তনে 'ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশন, চতুর্থ পুনর্মিলনী- ২০১৬'র দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে তিনি এ আহ্বান জানান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি একে আজাদ।
 
সভাপতিত্ব করেন রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ। স্বাগত বক্তৃতা প্রদান করেন আয়োজক এ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন