News71.com
 Bangladesh
 25 Nov 16, 02:01 PM
 327           
 0
 25 Nov 16, 02:01 PM

নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে

নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে

নিউজ ডেস্ক: দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর শুক্রবার এ তথ্য জানায়।

শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন