
নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কর্মচারি কল্যাণ সমিতির নবনির্বাচিত পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
নূতন নির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে মন্ত্রী তাদের শুভেচ্ছা জানান এবং কর্মচারিদের কল্যাণে প্রশাসনিক কাজে সহায়তা অব্যাহত রাখার পরামর্শ দেন।
বাংলাদেশ বেতারের নির্বাচন কমিশন আয়োজিত গত ১৯ নভেম্বর সমিতির নির্বাচনে কর্মচারিদের মধ্যে মোঃ সাহাব উদ্দিন ভূঁইয়া সভাপতি এবং মোহাঃ নুর আলম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।