News71.com
 Bangladesh
 26 Nov 16, 11:49 AM
 348           
 0
 26 Nov 16, 11:49 AM

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত শাহাজান আলী উপজেলার চিতুলী দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় আলুভর্তি একটি ট্রাকের চাকা পামচার হয়ে যায়। এ সময় ওই দুই শ্রমিক সড়কে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা খুলতে থাকলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই অপর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর জন হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান।
 
মিঠাপুকুর থানা ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন