News71.com
 Bangladesh
 12 Mar 16, 11:42 AM
 624           
 0
 12 Mar 16, 11:42 AM

সুন্দরবনে আজ শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ'র যৌথ মহড়া   ।।

সুন্দরবনে আজ শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ'র যৌথ মহড়া   ।।

নিউজ ডেস্কঃ ২০১৪ সালের ২৫ থেকে ৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত দুই সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে এ যৌথ মহড়ার সিদ্ধান্ত হয়। দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে ।

সুন্দরবনের ভারতীয় অংশে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)-এর তিন দিনব্যাপী যৌথ মহড়া আজ শুরু হচ্ছে। ‘সুন্দরবন মৈত্রী’ নামে এ মহড়া চলবে সোমবার পর্যন্ত।

দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের মহড়া এটাই প্রথম। উভয় বাহিনীর স্থল এলাকায় দায়িত্বরত সদস্যদের সঙ্গে নদী সুরক্ষার দায়িত্বে থাকা সদস্যরা মহড়ায় অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন