
নিউজ ডেস্ক: জেলায় চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করার লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গাইবান্ধা জেলা পরিষদকে ৩ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
সরকারি সূত্র জানায়, এই অর্থ ভবন নির্মাণ, সেতু ও কালভার্ট তৈরি, সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার, সীমানা দেয়াল ও ভবন নির্মাণসহ মোট ২৫৫টি প্রকল্প বাস্তবায়ন করার কাজে ব্যবহার করা হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, চলতি অর্থবছরে জেলা পরষদ ৫ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি অডিটোরিয়াম-কাম- মালটিপারপাস হল এবং ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ডাকবাংলো নির্মাণ করছে।
এছাড়াও জেলা পরিষদ জেলার সদর উপজেলায় ৫০ লাখ টাকা ব্যয়ে আরেকটি ডাকবাংলো নির্মাণ করছে বলেও তিনি জানান।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরো জানান, জেলা পরিষদের ক্যাম্পাসে এক হাজার আসনের একটি অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।