
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পিতা মরহুম আবু বকর সিদ্দিকের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার।
এ উপলক্ষে রাজধানীর নর্থ রোড এলাকায় বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
প্রকৌশলী আবু বকর সিদ্দিক ২০০৬ সালের ২৭ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মরহুমের জ্যেষ্ঠ সন্তান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।