News71.com
 Bangladesh
 12 Mar 16, 11:43 AM
 657           
 0
 12 Mar 16, 11:43 AM

সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশের এএসআই নিহত, আহত ৩ ।।

সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশের এএসআই নিহত, আহত ৩ ।।

নিউজ ডেস্কঃ রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশের একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা খায় ট্রাকের পেছনে। এতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হন। আহত হন মাইক্রোর চালক ও দুই কনস্টেবল। আজ ভোর সাড়ে ৪টার সময় গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই-এর নাম হারুন অর রশীদ। তিনি জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিরা হলেন কনস্টেবল মানিক মিয়া ও জব্বার হোসেন এবং মাইক্রোবাস চালক ফারুক মিয়া।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ মাইক্রোবাসে চড়ে ওই এলাকায় দায়িত্বপালন করছিল। এ সময় আগে থেকে থেমে থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পুলিশের মাইক্রোটি সজোরে ধাক্কা মারে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন চারজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এএসআই হারুন অর রশীদ মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন