News71.com
 Bangladesh
 26 Nov 16, 06:16 PM
 313           
 0
 26 Nov 16, 06:16 PM

‘যারা কর দেয় তারা জনগণ ও রাষ্ট্রের সেবক’।। রেলপথমন্ত্রী মুজিবুল হক

‘যারা কর দেয় তারা জনগণ ও রাষ্ট্রের সেবক’।। রেলপথমন্ত্রী মুজিবুল হক

নিউজ ডেস্ক: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যারা কর দেয় তারা জনগণের সেবা করে, তারা রাষ্ট্রের সেবা করে। এ কারণে বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন। এজন্য করদাতাদের বিরাট অবদান রয়েছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখছেন। 

শনিবার দুপুরে কর-অঞ্চল কুমিল্লার আয়োজনে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি হোটেলে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 
 
কর-অঞ্চল কুমিল্লার কমিশনার সামস্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬টি জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ, কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. আবদুস সোবহান প্রমুখ।
 
সার্বিক সহযোগিতায় কর-অঞ্চল কুমিল্লার উপ কর কমিশনার বাপন চন্দ্র দাস। এছাড়াও ৬টি জেলার কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় দীর্ঘ মেয়াদী করদাতা, সর্বোচ্চ করদাতা, মহিলা করদাতা, তরুণ করদাতাসহ ৬ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন