News71.com
 Bangladesh
 27 Nov 16, 02:01 PM
 310           
 0
 27 Nov 16, 02:01 PM

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ।। মেয়র পদে আইভী-সাখাওয়াতসহ ৮ জনের মনোনয়ন বৈধ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ।। মেয়র পদে আইভী-সাখাওয়াতসহ ৮ জনের মনোনয়ন বৈধ

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মোট আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ নভেম্বর ) বেলা ১১টায় এই মনোয়নয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়। 

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সুলতান মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। 

এদিকে, আইভী ও সাখাওয়াত ছাড়া বাকি ছয়জন বৈধ মেয়র প্রার্থী হলেন- ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস এবং জাতীয় পার্টির মেজবাহ উদ্দিন ভুলু।

নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, আজ রবিবার মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়েছে। আজও ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্রও যাচাই-বাছাই করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন