News71.com
 Bangladesh
 27 Nov 16, 02:05 PM
 275           
 0
 27 Nov 16, 02:05 PM

শেরপুরে চালকল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ।।

শেরপুরে চালকল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ।।

নিউজ ডেস্কঃ  বগুড়ার শেরপুর থানা চালকল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কুদ্দুস কুদু (ঘড়ি) ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হামিদ (মাছ) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার জানান, উপজেলার শেরুয়া এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকালে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক আলীমুর রেজা হিটলার, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যনির্বাহী সদস্য পদে মাওলানা আব্দুল লফিত ও জহুরুল ইসলাম।

সমিতির মোট ৩৬৭ জন ভোটারের মধ্যে ৩৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলেও জানান নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুর সাত্তার, ব্যবসায়ী শফিকুল আলম তোতা ও আব্দুল কাদের তালুকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন