News71.com
 Bangladesh
 27 Nov 16, 02:07 PM
 296           
 0
 27 Nov 16, 02:07 PM

বগুড়ার শেরপুরের সাত গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ।।

বগুড়ার শেরপুরের সাত গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার সাত গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গ্রামগুলো হলো, উপজেলার শ্যামনগর, ঘাত্তাপাড়া, ফুলজোড়, চকনশি, শ্যামপুর, শালফা ও ভিটেরবাড়ী।

গতকাল শনিবার ( ২৬ নভেম্বর ) বিকেলে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব হাবিবর রহমান সুইচ টিপে পল্লি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে এসব গ্রাম।

স্থানীয় বিশালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জেসমিন আক্তারের সভাপতিত্বে শ্যামনগর স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। শহর ও গ্রামকে আলাদা চোখে দেখা হয় না। সবখানেই সমভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডে দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। গ্রামে-গঞ্জে কাঁচা রাস্তা থাকবে না। পরিকল্পনা মাফিক সব কাজ চলছে। এ জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, আ.লীগ নেতা মোসলেম উদ্দিন, সোহরাব আলী, হাফিজুর রহমান, রইস উদ্দিন মিয়া, শাহজাহান আলী সাজা, জাহেদুর রহমান, জুলফিকার আলী সঞ্জু, নুরুল ইসলাম জিন্নাহ ফকির, কৃষকলীগ নেতা আশরাফুল আলম আইয়ুব খান প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন