News71.com
 Bangladesh
 27 Nov 16, 02:23 PM
 279           
 0
 27 Nov 16, 02:23 PM

মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিতের বিষয়ে আদেশ সোমবার ।।  

মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিতের বিষয়ে আদেশ সোমবার ।।       

নিউজ ডেস্কঃ  রাষ্ট্রদ্রোহ ও সেনাবাহিনীকে উস্কানি দেয়ার দুই মামলায় নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর সোমবার আদেশ দেবে আপিল বিভাগ। আজ  রবিবার (২৭ নভেম্বর ) এ সংক্রান্ত শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এর আগে হাইকোর্ট মাহমুদুর রহমান মান্নাকে এই দুই মামলায় জামিন দেয়। ঐ জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে নগরীর একটি থানায় সরকারকে উৎখাত এবং সেনাবাহিনীকে উস্কানি দেয়ার অভিযোগে পৃথক দুইটি মামলা করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন