News71.com
 Bangladesh
 27 Nov 16, 05:28 PM
 229           
 0
 27 Nov 16, 05:28 PM

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩ জেলে অপহরণ ।।

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩ জেলে অপহরণ ।।

 

নিউজ ডেস্কঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে মাছ ধরার সময় তিন জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী রায়মঙ্গল সংলগ্ন কচুখালী খাল থেকে উক্ত জেলেদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে মীরগাঙ গ্রামে দাউদ গাজীর ছেলে রাশেদুল (৩৬), একই গ্রামের বেলাত সরদারের ছেলে রহমত আলী (৩১) ও পার্শ্বেখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে কওসার গাজী (৩৩)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আজিমুদ্দীন গাজীর ছেলে রমজান আলী জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে কচুখালি খালে মাছ ধরার সময় আলীম বাহিনী সদস্যরা ৫লাখ টাকা মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করে। বনদস্যুরা এ সময় জেলেদের মাছ ও নৌকা লুট করে নিয়ে যায়।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, অপহরণের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন