News71.com
 Bangladesh
 27 Nov 16, 05:40 PM
 249           
 0
 27 Nov 16, 05:40 PM

'রাজনৈতিক উদ্দেশ্যেই জিএসপি বাতিল হয়েছিল'।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

'রাজনৈতিক উদ্দেশ্যেই জিএসপি বাতিল হয়েছিল'।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) রাজনৈতিক উদ্দেশ্যে স্থগিত করা হয়েছিল। এবং বাংলাদেশের কোনো কোনো নেতা-নেত্রী এই সুবিধা বাতিল চেয়েছিলেন।

তবে মন্ত্রীর বিশ্বাস, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আগামীতে নতুন যে সরকার গঠন হচ্ছে, সেই সরকারের এ ধরনের কোনো উদ্দেশ্য থাকবে না। যদিও বাণিজ্যমন্ত্রীর এমমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এটা ‍বাতিল করা হয়েছিল এটা ঠিক নয়। কী কারণে বাতিল করা হয়েছিল, কী সমস্যা রয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তোফায়েল আহমেদ ও মার্শা বার্নিকাট।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে টিকফা বৈঠকের কথা ছিল, সেই সভা হচ্ছে। আগামী মার্চ বা এপ্রিলে এ বৈঠক হতে পারে। টিকফার বৈঠক না হওয়া প্রসঙ্গে জানাতেই বার্নিকাট সচিবালয়ে এসেছিলেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন