News71.com
 Bangladesh
 27 Nov 16, 05:42 PM
 236           
 0
 27 Nov 16, 05:42 PM

'৩৩ টাকা কেজি দরে চাল কিনবে সরকার'।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

'৩৩ টাকা কেজি দরে চাল কিনবে সরকার'।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিউজ ডেস্ক: চলতি আমন মৌসুমে দেশের কৃষকের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে চাল কেনা শুরু হবে, যা চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। রবিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি সাংবাদিকদের জানান।

চালের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ৩ লাখ মেট্রিক টন আমন মৌসুমের চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৩ টাকা দরে সংগ্রহ করা হবে। এ মৌসুমে প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ২৯ টাকা বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থতি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহতি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন