News71.com
 Bangladesh
 27 Nov 16, 06:40 PM
 259           
 0
 27 Nov 16, 06:40 PM

দেশে গণতন্ত্র এখন প্রায় মৃত ।। বিএনপি নেতা নজরুল ইসলাম খান

দেশে গণতন্ত্র এখন প্রায় মৃত ।। বিএনপি নেতা নজরুল ইসলাম খান

নিউজ ডেস্কঃ  দেশের গণতন্ত্র এখন প্রায় মৃত মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বাকশাল থেকে জিয়াউর রহমান গণতন্ত্র উদ্ধার করেছিল, এরশাদের কাছ থেকেও আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করা হয়েছিল, বর্তমান সময়েও গণতন্ত্র প্রায় মৃত। আজ রবিবার (২৭ নভেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশনেত্রী ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নয়, এ দলের যত নেতাকর্মী আছে সবাই মামলাবাজ। আওয়ামী লীগের কিছু নেতা আছেন যাদের কাজই হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া। ৈবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বিএনপিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে না, তারা বিএনপিকে শত্রু মনে করে। এজন্যই খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে এতো মামলা দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন