News71.com
 Bangladesh
 27 Nov 16, 07:19 PM
 262           
 0
 27 Nov 16, 07:19 PM

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে পদোন্নতি

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে পদোন্নতি

নিউজ ডেস্ক: সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এ সংক্রান্ত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপ-ব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আবদুর রবকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়েছে। উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন