
নিউজ ডেস্কঃ নাইজেরিয়ায় প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি, জি কে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, মেজর জেনারেল কায়কোবাদ ১৯৮৪ সালে কমিশন্ডপ্রাপ্ত হন। সেনা কর্মকর্তা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের বসনিয়া-হার্জেগোভেনিয়া ও ইথিওপিয়া-ইরিত্রিয়া মিশনে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। জাতীয় বিশ^বিদ্যালয় থেকে এমডিএস ও এমএসসি (টেক) সম্পন্ন করেছেন। এছাড়া ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে এমফিল সম্পন্ন করেছেন তিনি। তার একটি কন্যা ও একটি পুত্র রয়েছে।