News71.com
 Bangladesh
 28 Nov 16, 09:41 AM
 279           
 0
 28 Nov 16, 09:41 AM

বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে এখন হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে এখন হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী হাঙ্গেরি পৌঁছেছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হাঙ্গেরিতে অবতরণ করে।


সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছিল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটির ত্রুটি সারিয়ে তুর্কমেনিস্তান থেকে বুদাপেস্টের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন এ খবর নিশ্চিত করেন।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন